শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না: জিএম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না: জিএম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। তিনি বলেন, নির্বাচনি পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেব।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সব নির্দেশনা মেনেই চলেছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ওই ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে, জাতীয় পার্টি চেয়ারম্যান এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শুধু জাতীয় পার্টি নেতা-কর্মীই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে। কিন্তু আমরা আদালতের সব নির্দেশনা শ্রদ্ধার সাথে ইতিবাচকভাবেই নিচ্ছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, দলবাজী, টেন্ডারবাজী, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।’

এর আগে, গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর