সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘নির্বাচিত হলে শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
‘নির্বাচিত হলে শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না’


বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে  বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে ঘিরে ডিহি ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনি প্রস্তুতির উঠান বৈঠকে সভাপতিত্ব করেন-ইয়ামিন হোসেন, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড, ডিহি ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন-আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

উঠান বৈঠকে স্থানীয় জনগণ, নেতা-কর্মী, যুবসমাজ ও নারী ভোটারদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মফিকুল হাসান তৃপ্তির আগমন উপলক্ষ্যে এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান—জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।”

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপি নেতা-কর্মীরা নির্যাতন, গুম, গ্রেপ্তার ও শত শত মিথ্যা মামলার শিকার হলেও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে কেউ পিছপা হয়নি।

তৃপ্তি আরও বলেন— শার্শায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। নারীদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও স্বনির্ভরতা প্রকল্প চালু করা হবে। বেকার যুবকদের জন্য ভাতা, স্কিল ট্রেনিং ও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, সার-বীজ সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন— শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম, শার্শা থানা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শার্শা উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোনেয়েম হোসেন শার্শা থানা বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, সাতশতলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান সদস্য আলমগীর হোসেন টিপু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর