Last Updated:
মালদহঃ বাড়ির সামনে থেকে রাতের অন্ধকারে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়। এলাকারই দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। ঘটনায় এলাকারই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা।