South Calcutta Law College Case: ধর্ষণের প্রমাণ সংগ্রহ করতে রবিবার কসবা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হয়। শুধু মনোজিৎ নয়, তার দুই সহযোগী প্রমিত ও জইবের-এরও মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতারও শরীরের বিভিন্ন জায়গা থেকে টিস্যু এবং সোয়্যাব সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতা-সহ তিন অভিযুক্তের পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায়। সেই সঙ্গে পুলিশ সংগ্রহ করেছে কলেজের সিসিটিভি ফুটেজও। নির্যাতিতার গোপনাঙ্গে ক্ষত রয়েছে বলে জানা গিয়েছিল আগেই, চিকিৎসকদের মত ধর্ষণের ফলেই সেই ক্ষত হতে পারে। তবে অভিযুক্তদের পোশাক থেকেও প্রমাণ মিলতে পারে ধর্ষণের।
Source link