বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন বানচালের হুমকি জয়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন বানচালের হুমকি জয়ের


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার আগে আওয়ামী লীগের দলীয় নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৬ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা না তুললে আমরা কোনো নির্বাচন হতে দেব না। আমরা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও জোরদার হবে এবং প্রয়োজনে আমরা সবই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই বাংলাদেশে সহিংসতা ছড়াতে পারে, সংঘর্ষ অনিবার্য।’

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।

জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সহিংস আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে সর্বোচ্চ ১,৪০০ জন নিহত ও হাজারো মানুষ আহত হন, যা ১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

সাক্ষাৎকারে মামলার অভিযোগের বিষয়টি অস্বীকার করে জয় বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জয় বলেছেন, ‘আমরা জানি রায় কী হবে। তারা টেলিভিশনে প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমার মায়ের কীই বা করতে পারবে? তিনি ভারতে নিরাপদ আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

রয়টার্সকে দেওয়া অক্টোবরের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি দিল্লিতে চলাফেরা করতে পারছেন, তবে নিরাপত্তার কারণে সতর্ক থাকতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগে থেকেই ঠিক করা এবং বিচারপ্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর