বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইউরোপে গ্যাস দেবে না রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দেখুন
নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইউরোপে গ্যাস দেবে না রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রগুলোর দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামাল শুরু করার কারণে রাশিয়ার জ্বালানিসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলো। খবর আলজাজিরা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) বলেন, ‘রাশিয়ার নর্ড স্ট্রিম-১ (এনএস১) পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্তের পিছনে নিষেধাজ্ঞাগুলোই একমাত্র কারণ।’ তবে প্রথমে রক্ষণাবেক্ষণের জন্য ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইনটি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল দেশটি।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক’কে তিনি বলেন, জার্মানি এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের দেশ এবং বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে এই চাপ (গ্যাস) সংকট দেখা দিয়েছে। এই চাপ সমস্যার জন্য অন্য কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞাগুলোর কারণেই ইউনিটগুলোর গ্যাস পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে। যা তাদের যথাযথ আইনি গ্যারান্টি ছাড়া স্থানান্তর করতে বাধা দেয়। পশ্চিমা রাষ্ট্রগুলোর দ্বারা আরোপিত এই নিষেধাজ্ঞাগুলোই পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে এসেছে, যা আমরা এখন দেখছি।’

এর আগে, গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি তাদের এনএস১ ইউনিটের তেলের টারাবাইন ফুটো হওয়ায় তা রক্ষণাবেক্ষণের কাজ অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ইউরোপ জুড়ে তীব্র গ্যাস সংকট তৈরি হয়। আর ঠিক এমন পরিস্থিতিতে দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করলেন।

উল্লেখ্য, ২০১১ সালে চালু হয় এনএস১। যা রাশিয়া এবং পশ্চিম ইউরোপের মধ্যে গ্যাস বহনকারী একক বৃহত্তম গ্যাস পাইপলাইন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর