বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিষ্পাপ শিশু রুহানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
নিষ্পাপ শিশু রুহানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি


নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি ::

শৈশবের দুরন্তপনায় মেতে থাকার পরিবর্তে দিন দিন ঝরা ফুলের মতো নুইয়ে পড়ছে শিশু রুহান। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে রাফিউল ইসলাম রুহান বেদনার্ত চোখে বাঁচার আকুতি জানাচ্ছে। সন্তানকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন রুহানের বাবা ও মা।

আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের জয়নুল সরদার ও রোজিনা বিবি দম্পতির দ্বিতীয় সন্তান রাফিউল ইসলাম রুহান (৫)। সহায় সম্বল হারিয়ে বর্তমানে তারা তাদের গ্রামের কুঁড়ে বাড়িতেথাকেন। জীবিকার তাগিদে রুহানের বাবা জয়নুল ভাড়া অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মা রোজিনা বিবি মাঠে ও মানুষের বাড়িতে কাজ করে স্বামীকে সহযোগিতা করেন।

এ বিষয়ে রুহানের মা রোজিনা বিবির সাথে কথা বললে তিনি জানান, প্রথম সন্তান হবার ৮/৯ বছর পর অভাবের সংসারে দ্বিতীয় সন্তান রুহান জন্মনিলে কিছুটা স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করি। যখন রুহানের বয়স ৩/৪ মাস তখন সে বুকের দুধ খেতে পারেনা শুধু কাঁদে। এভাবে দিন দিন সমস্যা বাড়তে থাকলে রাজশাহী শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এবি সিদ্দিকিকে দেখাই। সেখানে পরীক্ষা করে বাচ্চার হার্টে ফুটো এবং একটি ভাল্ব নষ্ট ধরা পড়ে। সেখানকার চিকিৎসায় বাচ্চা সুস্থ নাহলে ঢাকা হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখাই। তারপর ঢাকা আগারগাঁও শিশু হাসপাতালে ভর্তি করে সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে কিছুটা
সুস্থ হয়। তখন সেখানকার ডাক্তার ভারতে দেবিশেঠিকে দেখাতে বললে ২০১৮ সালের জুলাই মাসে ভারতে যাই। পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার দেবিশেঠি ৩ বছরের চিকিৎসা দিয়ে আবার সেখানে যেতে বলেন। ৩ বছর পেরিয়ে ৪ বছর চললেও টাকার অভাবে ভারতে যেতে পারছেননা বলে জানান তিনি।

রুহানের বাবা জয়নুল জানান, ডাক্তার দেবিশেঠি জানিয়েছিলেন পরবর্তীতে আসলে রুহানকে অপারেশন করাবেন। আর অপারেশন করাতে ৫/৬ লাখ টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার একার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সারাক্ষন মনে হয় যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে কলিজার টুকরা রুহান। তাই ছেলের চিকিৎসার জন্য দেশের বিত্তবান, হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে হাত বাড়িয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, রুহানের বাবার মুখে তার অসুস্থতার কথা শুনে-জেনে সমাজসেবা অফিসের মাধ্যমে সহায়তার পাশাপাশি ব্যাক্তিগতভাবেও সহায়তা করেছি। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য-সেই অর্থে রুহানকে বাঁচাতে হবে। সামর্থ অনুযায়ী সকলের এখুনি এগিয়ে আসা প্রয়োজন। তা না হলে সত্যিই একটা সম্ভাবনা চিরতরে হারিয়ে যাবে।

সাহায্য পাঠাতে রুহানের বাবা জয়নুল সরদার বিকাশ নম্বর ০১৭৪১- ১৩৭৮০৪, সোনালী ব্যাংক লিঃ আত্রাই শাখা, নওগাঁ অ্যাকাউন্ট নম্বর ৪৮০৩৩০১০১৭৮৪২।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর