শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১২ সময় দেখুন
নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন


নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন।

সভা শেষে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী তিনজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, গণমাধ্যম কর্মী ছাড়াও বেসরকারী উন্নয়ন কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর