স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে আহত স্থানীয় ছাত্রদলের সাবেক সভাপতি নূরে আলমকে দেখতে হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর ‘গ্রিন রোডের’ কমফোর্ট হাসপাতালে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে নূরে আলমের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তার সঙ্গে ছিলেন নুরে আলমের বড় ভাই মো. আবুল কাশেম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য হায়দার আলী লেনিন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহীনুল ইসলাম, ছাত্রদল নেতা কাজী মোক্তার হোসেন, রাশেদ ইকবাল প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসএসএ