সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

নেট চলবে বিন্দাস ! জানুন JioFiber পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
নেট চলবে বিন্দাস ! জানুন JioFiber পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে বিশদে


#কলকাতা: এবার গ্রাহকদের জন্য আরও কিছু নতুন সুবিধা নিয়ে এল রিলায়েন্স জিওফাইবার (Reliance JioFiber)। নতুন ও বর্তমান ব্যবহারকারীদের প্রিপেইড বিলিং প্ল্যানের উপরে আরও বিকল্প প্ল্যানের ব্যবস্থায় চলতি বছরের শুরুতে পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল রিলায়েন্স জিও। এবার সেই সকল গ্রাহকরা একেবারে ৩ মাস, ৬ মাস অথবা ১২ মাসের জন্য টাকা দিয়ে প্ল্যানটি নিতে পারবেন। একই সঙ্গে হোম ব্রডব্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় জিওফাইবার ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত বিল প্ল্যানের বিকল্পও রেখেছে। এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream) ব্রডব্যান্ডের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী টাটা স্কাই (Tata Sky) ব্রডব্যান্ড এবং এসিটি ফাইবারনেট (ACT Fibernet) থেকে বেশিরভাগ প্রিপেইড হলেও গ্রাহকরা দীর্ঘমেয়াদী বিলিং প্ল্যান পান। কিন্তু রিলায়েন্স জিওফাইবার ব্রডব্যান্ডে গ্রাহকরা ৩০এমবিপিএস এবং ১ জিবিপিএসের মধ্যে এবং সিমেট্রিক্যাল ডাউনলোড এবং আললোডের স্পিড পেয়ে যাবেন।

৩ মাসের বিলের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড

সম্প্রতি তিন মাসের পেমেন্টের রিলায়েন্স জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড বিল প্ল্যান ইন্টারনেট ব্যবস্থায় আরও সুবিধা নিয়ে এসেছে। যদি ব্রডব্যান্ড প্ল্যান আপগ্রেড করার সঙ্গে ছোট উইন্ডোর জন্য টাকা দিতে হয় কিংবা রিনিউয়াল করার সময় কিছুটা কম খরচ করতে চাই আমরা, অথবা অর্ধ-বার্ষিক এবং বার্ষিক পরিকল্পনার চেয়ে কম ব্যয় করতে চাই, তাহলে এই ত্রৈমাসিক প্ল্যানটি উপযুক্ত হবে। তবে এক্ষেত্রে প্ল্যানের সুবিধার সামান্য পরিবর্তন হতে পারে। কারণ এই বিভাগের জিওফাইবার প্ল্যানগুলি ১০০এমবিপিএস স্পিডে শুরু হয় যেখানে অন্যান্য পেমেন্টের বিভাগে এন্ট্রি স্পেসিফিকেশন ৩০এমবিপিএস প্ল্যান থাকে। এক্ষেত্রে ৩ মাসের ১০০এমবিপিএস প্ল্যানের খরচ পড়বে ২০৯৭ টাকা, যেখানে ১৫০এমবপিএস-এর জন্য ২৯৯৭ টাকা, ৩০০এমবিপিএস স্পিডের জন্য ৪৪৯৭ টাকা, ৫০০এমবিপিএস স্পিডের জন্য ৭৪৯৭ টাকা এবং ১জিবিপিএস-এর জন্য ১১,৯৯৭ টাকা দিতে হবে। সমস্ত প্ল্যানে আনলিমিটেড ডেটা এবং সহজেই অ্যামাজন প্রাইম (Amazon Prime), ডিজনি + হটস্টার (Disney+ Hotstar), নেটফ্লিক্স (Netflix) এবং আরও অনেক ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে। তবে এই বিভাগে ১০০এমবিপিএস প্ল্যানে ভ্যালু যোগ হওয়ায় আর কোনও সাবস্ক্রিপশন নেই।

৬ মাসের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড

সমস্ত জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার এবং ওয়্যারলাইন ফোন থেকে বিনামূল্যে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সুবিধা রয়েছে। এই ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে সিমেট্রিক স্পীড রয়েছে অর্থাৎ সব প্ল্যানে একই আপলোড এবং ডাউনলোডের স্পিড পাওয়া যাবে। ৬ মাসের বিলের প্ল্যানটি নিলে ৩০এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের জন্য ২৩৯৪ টাকা দিতে হবে, যেখানে ৬ মাসের ১০০এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৪১৯৪ টাকা।

আবার ৬ মাসের ১৫০এমবিপিএস প্ল্যানের দাম হল ৫৯৯৪ টাকা এবং একইসঙ্গে আমাজন প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার ভিআইপি (Disney+ Hotstar VIP), সোনি লাইভ (Sony Liv), জি৫ (Z5), সান এনএক্সটি (Sun NXT), ভুট সিলেক্ট (Voot Select), ভুট কিডস (Voot Kids), এএলটিবালাজি (AltBalaji), হইচই (Hoichoi), শেমারো মি (ShemarooMe), লায়নসগেট প্লে (Lionsgate Play), ডিসকভারি+ (Discovery+), এরোজ নাও (Eros Now), জিওসিনেমা (Jiocinema) এবং জিওসাভন (JioSaavn) সাবস্ক্রিপশনের সুবিধা থাকবে। বেশি স্পিডের প্ল্যান নিলে নেটফ্লিক্সও এই তালিকায় রয়েছে। এই প্ল্যানগুলি হল- ৬ মাসের ৩০০এমবিপিএসসের জন্য ৮৯৯৪ টাকা, ৫০০এমবিপিএস প্ল্যানের খরচ ১৪৯৯৪ টাকা এবং একই সময়সীমায় ১জিবিপিএস প্ল্যানের জন্য দিতে হবে ২৩৯৯৪ টাকা।

১২ মাসের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড

এক বছরের জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যান নিলে ১২ মাসে ৩০এমবিপিএসে ৪৭৮৮ টাকা, ১০০এমবিপিএসে ৮৩৮৮ টাকা, ১৫০এমবিপিএসে ১১,৯৮৮ টাকা, ৩০০এমবিপিএসে ১৭,৯৮৮ টাকা, ৫০০৩এমবিপিএসে ২৯,৯৮৮ টাকা এবং ১জিবিপিএস ব্রডব্যান্ডের জন্য ৪৭,৯৮৮ টাকা দিতে হবে। এক্ষেত্রেও আনলিমিটেড ডেটা ব্যবহার এবং বিনামূল্যে লোকাল ও ন্যাশনাল ভয়েস কল সহ একই ভিডিও অ্যাপ সাবস্ক্রিপশন করা যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর