রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নেতা হওয়ার প্রতিযোগিতা নয়, তৃণমূলের সাথে সম্পর্ক বাড়ান: বিএনপি নেতা প্রকৌশলী তানভীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ সময় দেখুন
নেতা হওয়ার প্রতিযোগিতা নয়, তৃণমূলের সাথে সম্পর্ক বাড়ান:  বিএনপি নেতা প্রকৌশলী তানভীর

নোয়াখালী প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরার এবং নেতা-কর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা না করে তৃণমূলের জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিলেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর।

শুক্রবার সন্ধ্যা হাতিয়া উপজেলা হরণি ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্থানীয় বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রকৌশলী তানভীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দলের ভেতরে কে নেতা হবে, কে কার চেয়ে বড়—এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। আমাদের এখনকার মূল কাজ হওয়া উচিত জনগণের দোরগোড়ায় যাওয়া। আমাদের সবচেয়ে বড় নেতা তৃণমূলের মানুষ।

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার যে ‘৩১ দফা’ রূপরেখা দিয়েছেন, তা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩১ দফার মাধ্যমে বিএনপি দেশের মানুষের জন্য কী করতে চায়, সেই বার্তা পরিষ্কারভাবে সব শ্রেণী-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।

প্রকৌশলী তানভীর বলেন, জুলুম ও অত্যাচারের মুখেও বিএনপি নেতারা ধৈর্য ধরে আছেন এবং জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে বিএনপি দেশের জন্য কিছু করতে পারবে। তাই প্রতিটি নেতা-কর্মীকে জনগণের আস্থা ধরে রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই ৩১ দফা কর্মসূচি দেশের সংকট থেকে মুক্তি এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখাবে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর