বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নেপালে ভূমিকম্পে নিহত ৬, কম্পন হয় ভারতেও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
নেপালে ভূমিকম্পে নিহত ৬, কম্পন হয় ভারতেও


আন্তর্জাতিক ডেস্ক

নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া একাধিক ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশি দেশ ভারতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও আলজাজিরা।

এই ভূমিকম্পে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা ডোটিতে একাধিক বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে এই ভূমিকম্পটি আঘাতহানে।

ইউএসজিএস জানায়, রাজধানী কাঠমান্ডুর ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) পশ্চিমে নেপালের দিপায়ালের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার (৯ মাইল) গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের সামাজিক যোগযোগমাধ্যমে দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে তাদের ঘরবাড়ির আসবাবপত্র, লাইট এবং বেষ্টনী দুলছে।

ভারতের জাতীয় ভূমিকম্পন কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আর মার্কিন সংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পে প্রাণহানির আশংকা কম বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েকঘণ্টা আগে রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর