বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নেপালে সরকার গঠনে ‘জেন-জি’র পছন্দ সুশীলা, চলছে আলোচনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নির্ধারণে সেনাবাহিনী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল এবং ‘জেন-জি’ (Gen Z) প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সূত্র অনুযায়ী, ‘জেন-জি’ আন্দোলনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে তাদের একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রথমে কারকির সহযোগীদের সঙ্গে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের নেতৃত্বে সেনা নেতৃত্বের আলোচনা হবে। এরপর পরিস্থিতির ওপর নির্ভর করে আলোচনা প্রেসিডেন্ট ভবনে (শিতল নিবাস) স্থানান্তরিত হবে। কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেল শাহও কারকির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন, যা ‘জেন-জি’ আন্দোলনের সর্বসম্মত পছন্দ হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর