রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নোবিপ্রবি’তে ভর্তিচ্ছুদের জন্য খাওয়া ও আবাসন ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০১ সময় দেখুন
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছুদের জন্য খাওয়া ও আবাসন ব্যবস্থা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য রাতে থাকা ও রান্না করা খাবারের ব্যবস্থা করেছে নোয়াখালী জেলা, নোবিপ্রবি, সদর উপজেলা, পৌরসভা, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার বেলা ১১টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া শুক্রবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ, মোটরসাইকেল যোগে শিক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় দলটির নেতাকর্মীরা এই আয়োজন করে।

আবাসন ও খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বাকি বিল্লাহ তুষার, এনবিএস রাসেল, আনোয়ার হোসেন রকি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্রদল নেতা হাসিব’সহ দলের নেতাকর্মীরা।

০৮.০৫.২০২৫ ইং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom