শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
নোবিপ্রবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের অ্যাপ্লিকেশন আইডি ও রোল নম্বর, এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে লগইন করে মেধাক্রমসহ বিস্তারিত তথ্য জানতে ও ডাউনলোড করতে পারবে ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে শুধুমাত্র নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থীদেরকে বিভাগ/বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। ভর্তির তারিখ, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ভর্তির ওয়েবসাইটের www.admission.nstu.edu.bd) এর মাধ্যমে জানানো হবে। তবে ভর্তি ফি আনুমানিক সর্বোচ্চ ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় , গত সোমবার (২০ ডিসেম্বর) রাত ৩টায় এই মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ থাকায় প্রকাশিত মেধাতালিকা স্থগিত করে যাচাই-বাচাই করে মঙ্গলবার প্রকাশ করা হয়।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় আরো ৬ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর