শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৩৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৩৭ জন


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৩৯১টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছেন ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী। প্রতি আসনে আবেদন পড়েছে ৩৭টি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয় গত বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১২টায়। যা গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে নোবিপ্রবির ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি’ গ্রুপে ১০ হাজার ৩১৪, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৩১৬, ‘ডি’ গ্রুপে ১২ হাজার ৯১ (সাইন্স ৮ হাজার ৯৯৬, মানবিক ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা ২ হাজার ৩৪১), ‘ই’ গ্রুপে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ গ্রুপে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন।

জানা যায়, মোট ৬টি গ্রুপে ১ হাজার ৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘ই’ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন।

‌‘এ’ গ্রুপে আসন সংখ্যা ৩১৫, বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫, সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫, ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫ এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর