বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে নোভাভ্যাক্স।

সোমবার (১৪ জুন) নোভাভ্যাক্স এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর নোভাভ্যাক্স ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল চালানো হয়। এতে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনার সকল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার রাস্তা সুগম হলো।

নোভাভ্যাক্সের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেন, ভ্যাকসিনটি উচ্চ ঝুঁকিতে থাকা স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে ৯১ শতাংশ এবং মাঝারি ও গুরুতর রোগীদের ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে শতভাগ কার্যকর। এটি মূলত করোনার সকল ধরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

নোভাভ্যাক্সের তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে ১০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরের শেষ নাগাদ এ পরিমাণ বেড়ে মাসে ১৫ কোটি ডোজে দাঁড়াবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নোভাভ্যাক্স আরও জানিয়েছে, অন্যান্য কিছু ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিন অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করার প্রয়োজন নেই। নোভাভ্যাক্সের ভ্যাকসিন ২ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। ফলে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এ ভ্যাকসিন সরবরাহ অধিকতর সহজ হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর