বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে শিশুকে নিয়ে মায়ের বিষপান,শিশুর মৃত্যু,মা হাসপাতালে চিকিৎসাধীন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে শিশুকে নিয়ে মায়ের বিষপান,শিশুর মৃত্যু,মা হাসপাতালে চিকিৎসাধীন 


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১৪ মাস বয়সী শিশুকে বিষপান করিয়ে নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানে গুরুত্বর অসুস্থ বাচ্চাকে চরজব্বার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান আর মা কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।  শিশুর বাবা নোয়াখালীর চাটখিল উপজেলায় রাজমিস্ত্রীর কাজ করেন।

মঙ্গলবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে স্লুইজ গেইটে এ ঘটনা ঘটে।

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে।  সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির প্রায় ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।

শিশুর দাদা আলা উদ্দিন বলেন, ছেলেকে আপেল মাল্টা খাওয়ানো নিয়ে স্বামী ও শ্বাশুড়ির মধ্যে সামান্য কথা কাটাকাটির জেরে সে ছেলেকে বিষপান করিয়ে নিজে বিষপান করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন,প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে পারিবারিক কলহের জেরে ও অভাব অনটনের তাড়নায় ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে।  এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে।  নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর