
মঙ্গলবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার বয়ারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একই বাড়ির শিশু জিহাদ, সাথী ও নাদিয়া স্থানীয় বাজারে যায়। ওই সময় তারা বাজারের কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাশের উপজেলা সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।