শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৭৫ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার-১


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক কিশোরীকে (১৭) জোর পূর্বক অপহরণ ও পরে একটি বাড়িতে ৭দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে জাহাজমারা এলাকার প্রভিটা ফ্যাক্টরীর সামনে থেকে অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ভুক্তভোগির বাবা বাদি হয়ে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০জুলাই রোববার সন্ধ্যায় জাহাজমারা এলাকার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই কিশোরী। সন্ধ্যা ৭টার দিকে সে চেওয়াখালি বাজারের কাছাকাছি পৌঁছলে একটি সিএনজিতে তুলে তাকে অপহরণ করে প্রথমে জেলা শহর মাইজদীর দিকে নিয়ে যায় নাজিম উদ্দিন। পরবর্তীতে নাজিম ওই কিশোরীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে এবং ১০জুলাই রোববার রাত থেকে ১৬জুলাই শনিবার পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে জোর পূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে নাজিম উদ্দিন। শনিবার সন্ধ্যায় ভুক্তভোগিকে নিয়ে পুনঃরায় জাহাজমারা আসতে তার এক বান্ধবির মাধ্যমে জানতে পেরে বিষয়টি থানায় অবগত করে অপহৃতদের পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর