রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নৌকা মার্কায় ভোট দিতে নারী ভোটারদের ভূমিমন্ত্রী আহবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
নৌকা মার্কায় ভোট দিতে নারী ভোটারদের ভূমিমন্ত্রী আহবান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা রেখে অতীতের মতো আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে ডুমুরিয়া-রুদুরা গ্রাম আওয়ামী লীগ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব বলেন।

বক্তব্যে তিনি বলেন, এ আসনের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন করাই হলো নৌকার প্রার্থীর মূল উদ্দেশ্য।এছাড়াও আনোয়ারা ও কর্ণফুলীতে নারীর ক্ষমতায়ন, নারীরা যেন তথ্য প্রযুক্তিতে এগোতে পারে, সর্বোপরি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য নৌকার প্রার্থী কাজ করবেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। কারো মধ্যে কোনও ভেদাভেদ করেন না।

চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর