শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নৌকা হেরে গেলেও দায় আমার কাছে আসবে না: শামীম ওসমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২২৯ সময় দেখুন
নৌকা হেরে গেলেও দায় আমার কাছে আসবে না: শামীম ওসমান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো কারণে দলীয় প্রতীক নৌকা হেরে গেলে তার দায় নিজের ওপর আসবে না বলে মনে করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “নৌকার প্রার্থী হারবে না। ‘যদি হারে’ এরকম কোনো কারণও নেই।”

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে নিজের মন্তব্য জানিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, ‘আমি প্রার্থী নয়, সবসময় নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছি। আপনারা দেখেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমি গণমাধ্যমের খবরে দেখেছি, ভোট নিয়ে প্রার্থীরা সন্তুষ্ট। কিন্তু আমার কাছে প্রার্থীদের সন্তুষ্টি নয়, জনগণের সন্তুষ্টি বড় বিষয়।’

আইভী আপনার কাছে ভোট চেয়েছেন কি না প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘তিনি ভালো করেই জানেন, আমার কাছে ভোট না চাইলে আমি জনগণের কাছে নৌকার জন্য ভোট চাইব। আইভী আমার কাছে ভোট চাননি।’

তিনি বলেন, ‘নৌকা প্রতীক জয়ী হলে এখানে আমার কোনো অবদান নেই। সমস্ত অবদান জনগণের। আমি শুধু আমার ভোটটি দিয়েছি। আমার কাছে একটি ছাড়া দুটো ভোট নেই।’

নির্বাচনের মাঠে যে খেলা শুরু হয়েছে, তা চলছে বলে মন্তব্য করেন শামীম ওসমান।

আইভীর বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। আমি চাইব, তাকে যেন আল্লাহ হেদায়াত দেন।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর