1/ 6
ট্যুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর! ফের একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের অডিও চ্যাটরুম ‘স্পেসেস’ এর দরজা খুলে দিয়েছে ট্যুইটার। সম্প্রতি ট্যুইট করে এই ফিচারটির সম্পর্কে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
2/ 6
উল্লেখযোগ্য, জানুয়ারিতে আইওএস প্ল্যাটফর্মের জন্য স্পেসেসের সীমিত সংস্করণ নিয়ে এসেছিল ট্যুইটার। ট্যুইটারের আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সবাই স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারলেও, খুব অল্প কয়েকজন-ই স্পেসেসের মাধ্যমে রুম হোস্ট করতে পারেন। কোম্পানি আগেই জানিয়েছিল যে, ‘খুব ছোট একটি দল’ দিয়ে তারা এই ফিচারটি শুরু করছে।
3/ 6
ট্যুইটারের সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীও এখন থেকে স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারবেন। তবে, কবে নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্পেসেস হোস্ট করতে পারবেন, তা এখনও জানায়নি সংস্থা। যদিও ট্যুইটারের মুখপাত্র বলছেন, “শীঘ্রই” অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সুযোগটি আসছে।
4/ 6
এবার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরাও এতে যোগ দিতে পারবেন, এবং টুইটার জানিয়েছে, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে ওই সেবায় অগ্রাধিকার দেবে তারা।
5/ 6
এই ফিচাটি নিয়ে গত কয়েক মাস ধরেই কাজ করছে ট্যুইটার। বিটা সংস্করণে স্পেসেস আনা ছাড়াও গত জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য অডিও ট্যুইট লঞ্চ করেছিল তারা। ১৪০ সেকেন্ড সময়সীমায় সীমিত কিছু ব্যবহারকারীকে অডিও বার্তা রেকর্ড ও পাঠানোর সুযোগ করে দিয়েছে এই ফিচারটি। এ ছাড়াও গত মাসে ভয়েস মেসেজ পাঠানোর সেবা নিয়ে ভারতে হাজির হয়েছে ট্যুইটার। দেশটির আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছেন।
6/ 6
অডিও বার্তায় ক্যাপশন দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল ট্যুইটার। এ বছরই অডিও এবং ভিডিও ট্যুইটে স্বয়ংক্রিয় ক্যাপশন নিয়ে আসবে বলে জানিয়েছে সেবাটি।