শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘পক্ষপাতিত্বমূলক তফসিল ঘোষণা হলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
‘পক্ষপাতিত্বমূলক তফসিল ঘোষণা হলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো’


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন কমিশনারের পক্ষপাতিত্বমূলক আচরণ লক্ষ্য করে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি এবং নির্বাচনে অংশগ্রহণ করবো।’

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘তবে আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।’

তিনি আরও বলেন, ‘৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি তৈরি করেছে, যারা নির্বাচনকেন্দ্রিক সব প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে সেই সময় ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন প্রজ্ঞাপন জারি করে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজোরি করে। তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে।’

উল্লেখ্য, প্রশাসনের ঘোষিত ২৭ নভেম্বরেই জকসু নির্বাচন দাবি করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। জকসু তফসিলে ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর