বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

পঞ্চগড়ে দুর্নীতি-অপরাধের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা এনসিপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
পঞ্চগড়ে দুর্নীতি-অপরাধের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা এনসিপির


ঢাকা: চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জনমত গঠন করার লক্ষ্যে পঞ্চগড়ে লং মার্চের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় লং মার্চটি পঞ্চগড় সুগারমিল মাঠ থেকে শুরু হবে এবং সদর, তেঁতুলিয়া ও বাংলাবান্ধার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সদরে এসে শেষ হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘পঞ্চগড়ে একটি দুর্নীতিপরায়ণ চক্র দীর্ঘদিন ধরে জনগণের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি করছে। এখনই সময় এই চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলার। সাধারণ মানুষকে আর শোষিত বা নির্যাতিত হওয়া উচিত নয়।’

সারজিস আলম আরও বলেন, এই লং মার্চের মাধ্যমে এনসিপি স্পষ্ট বার্তা দিতে চায় যে, পঞ্চগড়ে দুর্নীতিবাজ ও অপরাধীদের আর কোনো স্থান থাকবে না।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতের পঞ্চগড়কে একটি স্বচ্ছ, সেবা-ভিত্তিক ও ন্যায়নিষ্ঠ প্রশাসনিক কাঠামোয় গড়ে তুলতেই এই আন্দোলন শুরু হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom