সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

পঞ্চগড় জেলা সমিতি ঢাকা’র বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন
পঞ্চগড় জেলা সমিতি ঢাকা’র বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন


ঢাকায় বসবাসকারী পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে গঠিত ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব জনাব মোঃ মাহাবুবুর রহমান ফারুকী।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এ সেচ ভবনের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ কমিটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় সমিতির সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ ড. মোঃ আব্দুর রহমান, বিগত বছরের কার্যক্রমের উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে সংগঠনের নানা সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়। পরবর্তিতে সভাপতির সমাপনী বক্তব্য ও কমিটি বিলুপ্তের মধ্য দিয়ে ১ম অধিবেশনের সমাপ্তি ঘটে।

এরপর ২য় ভাগে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী সদস্য নির্বাচন বিষয়ক সার্চ কমিটির সদস্য সচিব জনাব মোঃ খালেদ শামস্ প্রধান রুম্মান কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ও কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর কার্যনির্বাহী সদস্য নির্বাচন বিষয়ক সার্চ কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ আইনুল হক ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন ও উপস্থিত সকল সদস্যের সম্মতি গ্রহণ করে কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মাহবুবুর রহমান ফারুকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কৃষিবিদ ডঃ মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে মোঃ রবিউল ইসলাম রবি ও কৃষিবিদ মোঃ আব্বাস আলী।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীগণ সমিতির ঐক্য, ভ্রাতৃত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা পঞ্চগড় জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মানবসম্পদ বিকাশে সমিতির কার্যকর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক পঞ্চগড়বাসী, গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর