শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক বাবু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯৮ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ০১:৫৫

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি দাউদ ও সাধারণ সম্পাদক বাবু। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া, সম্মেলনে দু’টি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হন।

শনিবার (৩ এপ্রিল) মধ্যরাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’টি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জন করে ও দু’টি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের হ্যান্ডবিল হাতে নিয়ে ক্রমিক নম্বর অনুসারে ভোট চাইতে দেখা গেছে।

এদিকে এদিন বেলা ১২টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।

প্রথম অধিবেশনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ বক্তব্য দেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে ২০২০ সালে আহ্বায়ক আনোয়ার হোসেনকে আহ্বান ও সেকেন্দার আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/পিটিএম

কমিটি
টপ নিউজ
পঞ্চগড় সদর
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom