বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পদত্যাগে প্রস্তুত বিক্রমাসিংহে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
পদত্যাগে প্রস্তুত বিক্রমাসিংহে


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সবাই চাইলে তিনি পদত্যাগে প্রস্তুত। এর মাধ্যমে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ করে দিতে চান তিনি।

শনিবার (৯ জুলাই) বিরোধী দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে নিজের মনোভাব প্রকাশ করেছেন।

এদিকে, ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলংকা। প্রেসিডেন্ট ভবন দখলে নিয়েছে ক্রুদ্ধ জনতা। নজিরবিহীন এ বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, সর্বদলীয় এ বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মেনে নেবেন তিনি।

শনিবার রাজধানী কলম্বোয় রীতিমতো গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে এবং অবস্থান নেয়। অনেককেই প্রেসিডেন্টের বাসভবনের সুইমিংপুলে গোসল করতেও দেখা যায়।

জনগণের রোষের মুখে বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মতো করেই বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। সটকে পড়েন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। এরপরও বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেশের এ চরম পরিস্থিতি বিবেচনায় এদিন জরুরি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। সেই সঙ্গে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনাকে জরুরি অধিবেশন আয়োজনের অনুরোধ করেন তিনি।

শনিবার সন্ধ্যায় পার্লামেন্টে জরুরি সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। তবে এতে প্রধান বিরোধী দল সাসাজি জানা বালাওয়েগায়া পার্টি (এসজেবি) বৈঠকে অংশ নেয়নি। প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের ডাকা বৈঠকে আগেই বয়কটের ঘোষণা দেন এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) বেশ কয়েকজন সংসদ সদস্য প্রেসিডেন্ট গোটাবায়ার প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আদাদেরানার পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রেসিডেন্টের উদ্দেশে লেখা এক চিঠিতে দলের অন্তত ১৬ জন সংসদ সদস্য এ আহ্বান জানান।

সংসদ সদস্যদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে। অধিবেশনে সব দলের অংশগ্রহণে সর্বদলীয় সরকার গঠন করতে হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর