বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি, শপথ শনিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি, শপথ শনিবার


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফা দিয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার (৫ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নরেন্দ্র মোদি।

এর আগে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তদশ লোকসভা ভঙ্গ করার আলোচনা হয়। মন্ত্রিসভা বৈঠক থেকে রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তেফা ও সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার আবেদন করেন মোদি।

তবে নরেন্দ্র মোদিকে আগামী ৮ জুন পর্যন্ত দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। ৮ তারিখই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

এবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে গত দুইবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। তবে দলটির নেতৃত্বাধীন জোট এমনডিএ ২৯২ আসন নিশ্চিত করে সরকার গঠনে এগিয়ে। এই জোটের প্রভাবশালী দুই রাজনীতিবিদ তেলুগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমারর ইতোমধ্যেই বিজেপিকে সরকার গঠনের গ্রিন সিগনাল দিয়েছে।

এনডিএ জোট থেকে বিজয়ী সদস্যদের নিয়ে ৭ জুন দিল্লিতে বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। ওই বৈঠকে সরকার নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর