বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

পনির তো খাচ্ছেন! আসল না নকল কীভাবে বুঝবেন? খাওয়ার আগে যাচাই করুন সহজ পদ্ধতিতে tips and tricks how to check real and fake paneer at home – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
পনির তো খাচ্ছেন! আসল না নকল কীভাবে বুঝবেন? খাওয়ার আগে যাচাই করুন সহজ পদ্ধতিতে tips and tricks how to check real and fake paneer at home – News18 Bangla


পনির খেতে সকলেই কম-বেশি ভালবাসেন৷ বিশেষত, নিরামিষাশীদের প্রিয় খাবার হল পনির। এটি প্রোটিনের সবচেয়ে ভাল উৎস হিসাবে বিবেচিত হয়৷ যার কারণে অনেকেই তাদের ডায়েটে পনির রাখতে পছন্দ করে। বর্তমানে সব জিনিসেই ভেজাল৷ তেমন নকল পনিরও বিক্রি হচ্ছে বাজারে৷ তবে পনির আসল না নকল কীভাবে বুঝবেন৷ খাওয়ার আগে অবশ্যই চিনে নিন৷

পনির আসল না নকল তা পরীক্ষা করতে সয়াবিন ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে কিছু জল গরম করে তাতে এক টুকরো পনির ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর এই জলের মধ্যেই সয়াবিনের গুঁড়া মিশিয়ে নিন। জলের রং লাল হয়ে গেলেই বুঝতে হবে পনিরটি নকল এবং এতে ইউরিয়া মেশানো হয়েছে। এছাড়াও পনির আসল নাকি নকল তা জানতে আপনি রাবিং টেস্ট করে দেখতে পারেন। এর জন্য, নিজের আঙুল দিয়ে এটি পনির ম্যাশ করে চেক করে নিন। যদি পনির নকল হয় তবে চাপ প্রয়োগের সাথে সাথে এটি ছিটকে যাবে, কারণ এতে স্কিমড মিল্ক পাউডার ব্যবহার করা হয়, সেখানে আসল পনির হলে এটি একেবারেই হবে না।

আরও পড়ুন-১ মাস নুন খাওয়া বন্ধ, শরীরের মারাত্মক ক্ষতি! এমনকী মৃত্যু পর্যন্ত ঘনিয়ে আসতে পারে, সাবধান!

পনির আসল নাকি নকল তা শনাক্ত করতে আয়োডিন টিংচারের সাহায্য নিতে পারেন। এর জন্য সামান্য জল নিয়ে তাতে এক টুকরো পনির দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা করে তাতে আয়োডিন টিংচার দিন। যদি পনিরটি নকল হয় তাহলে এর রঙ নীল হয়ে যাবে এবং যদি এটি আসল হয় তবে এটি আগের মতোই থাকবে। পনিরের স্বাদ দেখে নির্বাচন করা যায় সেটা আসল না নকল৷ আসল পনির খেতে খুব নরম এবং নকল পনির রাবারের মতো শক্ত হয়। পনিরের স্বাদ চেখে দেখেই জানতে পারবেন পনির আসল নাকি নকল।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Published by:Riya Das

First published:

Tags: Paneer



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর