রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

পররাষ্ট্রমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিসবাহ সিরাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
পররাষ্ট্রমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিসবাহ সিরাজ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেট-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এরই মধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। এ ছাড়া সিলেট-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বাবুল।

পররাষ্ট্রমন্ত্রীর এই আসনে ভোট করতে সোমবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিসবাহ উদ্দিন সিরাজ। পাশাপাশি সিলেট-৩ আসনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।

আরও পড়ুন- যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন [পূর্ণাঙ্গ তালিকা]

মিসবাহ উদ্দিন সিরাজ সারাবাংলাকে বলেন, আমি সিলেট-১ ও সিলেট-৩ দুটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে একটি আসন থেকে নির্বাচন করব।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৮ সাল পর্যন্ত দুই দফায় এ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম জাতীয় সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হন সিরাজ। পরের দুই কাউন্সিলেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন।

এর আগে গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। তবে এবার নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিতদেরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বাধা নেই বলে গ্রিন সিগন্যাল দিয়েছে দলটি।

সারাবাংলা/আইই/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর