বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পরিবহন খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক গবেষণার মোড়ক উম্মোচন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৫৬ সময় দেখুন
পরিবহন খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক গবেষণার মোড়ক উম্মোচন 


জেসমিন বাপ্পী, চট্টগ্রাম থেকে ::

বিভাগীয় শিশু কল্যাণ পরিষদের সভায় ‘ চট্টগ্রামে পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর গবেষণা প্রতিবেদন এর মোড়ক উম্মোচন’ করা হয়েছে। ২২ জুন বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর ১৪তম সভায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মোড়ক উম্মোচন’ করা হয়।

সভার শুরুতে নিয়মিত কার্যবিবরণী উপস্থাপন করেন সদস্য সচিব কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবারারত। সভার কার্যবিবরণী ও আলোচ্যবিষয় উপস্থাপন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পরিদর্শক বিশ্বজিৎ শর্মা।

সভায় উন্নয়ন সংস্থা ঘাসফুল কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন।

সমাজ বিজ্ঞানী ও গবেষক ড. মনজুর -উল-আমিন চৌধুরী Children Working in the Hazardous Road Transport Sector in Chattogram City, Bangladesh – A Sociological Profile  ডিজিটালি উপস্থাপন
করেন। দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে চট্টগ্রামের ৩৫টি স্পট থেকে ৩৩৮জন ঝূঁকিপূর্ণ পরিবহন সেক্টরে যুক্ত শিশুর উপর
জরিপ কাজ সম্পাদন করা হয়।

গবেষণা প্রতিবেদনে গবেষক ড.মনজুর-উল-আমিন চৌধুরী বলেন, চট্টগ্রাম শহরে পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশী শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। হেলপার কাম অস্থায়ী ড্রাইভার হিসেবে কাজ করছে ৭১.৯০% শিশু। পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে ঝূঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত হয়েছে ৩৬.৬৯% শিশু। শারীরিক নির্যাতনের শিকার ৯১.৪২% শিশু। যৌন নির্যাতনের শিকার ১২.৭২% শিশু। পর্ণোগ্রাফিতে আসক্ত ২৪.৫০% শিশু। টিকটক তৈরী করে ৬.৮৩% শিশু। মাদকাসক্ত ১১.২৪% শিশু এবং এতে দেখা যায় কন্যা শিশু নয় ছেলে শিশুদের মধ্যেও ১৭.১৬% বাল্যবিবাহের শিকার। গবেষক তাঁর উপস্থাপনায় পরিববহন সেক্টরে যুক্ত শিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য যে সুপারিশমালা প্রস্তাব করেছেন তা হলো – জেলা প্রশাসনের নেতৃত্বে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে শিশুশ্রম হ্রাস ও প্রতিরোধে কর্পোরেট হাউজ গুলো এগিয়ে আসলে চট্টগ্রামে শিশুশ্রম কমে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ডিসি সিএমপি, উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, পরিচালক সমাজসেবা অধিদপ্তর, পুলিশ সুপার শিল্পাঞ্চাল চট্টগ্রাম, পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, উপপরিচালক বিআরএ, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, যুগান্তর সমাজ
উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের শ্যামল ফ্রান্সিস রোজারিও, ঘাসফুলের প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র প্রতিনিধিবৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর