রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


ঢাকা: পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে ঢাকার হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনডিএমের চেয়ার‌ম্যান ববি হাজ্জাজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বতী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না। লোভ-লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রাখছি।’

তিনি বলেন, ‘বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তবর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সবকিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার— এই ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকিয়ে দিয়েছে। অন্তবর্তী সরকারের চিন্তায় এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে দেশের জনগণ অন্ধকারে থাকায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে প্রায়। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা দেখছি, প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে।’

তারেক রহমান বলেন, ‘সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার ভাষা বুঝতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি এভাবে অস্থিরতা বাড়তে থাকলে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে সর্তক হওয়ার আহ্বান জানাই।’

তারেক বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। নানারকম সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন। এটি গণতান্ত্রিক বিশ্বের নীতি।’

তিনি বলেন, ‘সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব বা করপোরেট প্রতিষ্ঠান নয়। সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয় তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারে । কিন্তু, শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিকামী জনগণই ক্ষতিগ্রস্ত হয়।’

ব্যাংকিংখাত সংস্কারে এনডিএমের দেওয়া ২২ দফা সুপারিশের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘এনডিএমের ২২ দফার মধ্যে ৯ দফা সুপারিশ আমার দেখার সুযোগ হয়েছে। সুপারিশগুলো আমার কাছে সময়োপযোগী, যৌক্তিক ও বাস্তবধর্মী মনে হয়েছে। এই প্রস্তাবনার বিষয়টি বলার মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি রাজনৈতিক দল এভাবে দল ও সরকার পরিচালনায় দায়িত্ব পালনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। নিজ দলের আদর্শ, উদ্দেশ্যে এবং প্রস্তাবনার পক্ষে জনগণের ম্যান্ডেট নেয়। জনগনের ম্যান্ডেট পেলে রাষ্ট্র ও সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুতরাং বিরাজনীতিকরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধি-বিধান এবং রীতি-পদ্ধতিগুলো বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর