রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ


ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

 

তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ সঙ্গে আনতে হবে। বিস্তারিত সময় সূচি দেখা যাবে এ লিংকে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর