বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পশ্চিমতীরে মার্কিন নারীকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন



সারাবাংলা ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:১০



ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে গুলিতে ২৬ বছর বয়সী এক মার্কিন নারী নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাবলুসের কাছে বেইতা শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়সেনুর এজগি আইগি নামের মার্কিন এই নারীকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। তিনি তুরস্কেরও নাগরিকও ছিলেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গুরুতর আহত অবস্থায় আয়সেনুর এজগি আইগিকে রাফিদিয়া হাসপাতালে নেওয়া হয়।

রাফিদিয়া হাসপাতালের পরিচালক ফুয়াদ নাফা বলেন, মার্কিন ওই নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করেছি। কিন্তু মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়।

আয়সেনুর এজগি আইগি নিহতের ঘটনাকে ‘হত্যা’ বলে অভিহিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি একজন অ্যাকটিভিস্ট বলে জানা যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, বেইতা এলাকায় একজন সহিংস কর্মকাণ্ডের মূল উস্কানিদাতা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় তারা গুলি চালায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার আইগির পরিচয় নিশ্চিত করে জানান, ওয়াশিংটন তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। মিলার আইগির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউও এ বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আমেরিকান নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বার্তা সংস্থা এএফপি বলছে, ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই মার্কিন নারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে কৃষকদের রক্ষার জন্য একটি প্রচারণায় জড়িত ছিলেন।

সারাবাংলা/এনইউ


টপ নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর