বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পশ্চিমবঙ্গের নির্বাচনি সহিংসতা তদন্তে সিবিআই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
পশ্চিমবঙ্গের নির্বাচনি সহিংসতা তদন্তে সিবিআই


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে আদালতের বিশেষ বেঞ্চের কাছে সিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গে ভারতের জনতা পার্টি (বিজেপি) লাগাতার অভিযোগ করছে তাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এছাড়াও, বিজেপির অনেক কর্মী ইতোমধ্যেই মারা গেছেন। অনেকের ঘর ভাঙা হয়েছে এবং ভয় দেখিয়ে বা ভুয়া মামলা করে অনেককে ঘরছাড়াও করা হয়েছে। সিবিআইকে এসব অভিযোগই খতিয়ে দেখতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিকে, বিজেপি এই নির্দেশনাকে স্বাগত জানালেও কেন্দ্রীয় সংস্থা সিবিআইএর বিরুদ্ধে অতীতে নানা পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। এই নির্দেশনা রাজ্যে নতুন রাজনৈতিক ইস্যুর জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।

জাতীয় মানবাধিকার কমিশন সপ্তাহখানেক আগে বলেছিল, মমতা ব্যানার্জির প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরবর্তী সহিংসতার তদন্ত করেনি। প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ কমিশনের নজরে এলেও মাত্র ৬৫০টি অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ।

তবে, সিবিআইকে এই মামলার তদন্ত পশ্চিমবঙ্গেই করতে হবে।

একইসঙ্গে, কলকাতা পুলিশের কমিশনারসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এই দলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাদের কাজ হবে ছোটখাটো অপরাধের মামলার তদন্ত করা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর