আন্তর্জাতিক ডেস্ক
দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই পদক্ষেপের ঘোষণা দেন।
ব্লিনকেন এক ঘোষণায় বলেন, পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার জন্য জড়িত বলে বিশ্বাস করা হয় এমন ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিম তীরে সহিংসতা ঠেকাতে এই পদক্ষেপ।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন যে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে ইসরাইলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই আহ্বান বৃদ্ধি পায়।
ব্লিনকেন তার ঘোষণায় ব্যক্তিগত ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা না দিলেও স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, নিষেধাজ্ঞাগুলো মঙ্গলবার থেকে কার্যকর করা হবে। এই নীতির আওতায় কয়েক ডজন বসতি স্থাপনকারী এবং তাদের পরিবার ভিসা নিষেধাজ্ঞায় পড়বে।
সারাবাংলা/আইই