শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের Drishyam 3 LIVE: Early Reviews Call Film ‘Gripping’, Check Box Office Prediction Here Gold medal secured! India’s women recurve archers defeat South Korea in final | Asian Games 2026 News

পশ্চিম ভারতে বন্যা-ভূমিধসে ১৩৬ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
পশ্চিম ভারতে বন্যা-ভূমিধসে ১৩৬ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং গোয়ায় অবিরাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত ১৩৬ প্রাণহানির খবর উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ধ্বংসস্তূপ পেরিয়ে ভূমিধস এবং বন্যায় আটকা পড়াদের কাছে পৌঁছাতে শনিবার (২৪ জুলাই) পর্যন্তও উদ্ধারকারী দলগুলোকে হিমশিম খেতে দেখা গেছে।

এদিকে, ৪০ বছরের মধ্যে চলতি বছরের জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছে মহারাষ্ট্র। টানা বর্ষণে বিপাকে পড়েছে সেখানকার লাখো মানুষ। বেশ কয়েকটি নদীর পানি বেড়ে তীর সংলগ্ন এলাকাগুলো প্লাবিত করেছে।

নাম না প্রকাশ করার শর্তে রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দূরের তালিয়ায় ভূমিধসে বেশিরভাগ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সেখানে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ এ।

কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ। ছয় জেলায় জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

করোনায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটিকে এখন কোভিড-১৯ এর পাশাপাশি রেকর্ড বৃষ্টি, বন্যা, ভূমিধসের মতো দুর্যোগও সামলাতে হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যেনো করোনা চিকিৎসা সেবায় কোনো ত্রুটী না হয়; সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর