শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পাইকগাছায় দুদিনে দু’বাল্য বিয়ে বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৬০ সময় দেখুন
পাইকগাছায় দুদিনে দু’বাল্য বিয়ে বন্ধ


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় একদিনের ব্যবধানে আরও ১টি বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন কোন মতে বন্ধ করতে পারছে না বাল্যবিয়ে। এনিয় গত দু’দিনে দু’বাল্যবিয়ে বন্ধ ও ৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার বিরাশি গ্রামের মো. রেজাউল গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জশোর আলী মোড়ল মো. জাহিদ হোসেনের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ের আয়োজন করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সরেজমিনে গিয়ে উক্ত বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় তিনি মেয়ের পিতা মো. রেজাউল গাজীকে বাল্যবিবাহ নিরোধ আইনে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে সোমবার রাত ৮টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের মো. আজিজ গাজী তার সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাকে (১৩) পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের মো. মজিবর রহমানের পুত্র মো. রাজু আহমেদ (২২) এর সাথে বাল্যবিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষককে দিয়ে বিয়ে বন্ধ ও মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করান। এ সময় তাকে তিন হাজার টাকা অর্থদন্ড ও মুচলেকা আদায় করেন। এনিয়ে পর দু’দিনে দুটি বাল্যবিয়ে বন্ধ ও মোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড ও মুচকেলা দিলেও পর মূহুর্তে স্থান পরিবর্তন করে বাল্যবিয়ে সম্পন্ন করছে অভিভাবকরা। এমন ঘটনা প্রশাসনের অন্তরালে ঘটছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর