শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

পাইকগাছায় বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
পাইকগাছায় বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর (১৩) বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের মো. আজিজ গাজী তার সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাকে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের মো. মজিবর রহমানের পুত্র মো. রাজু আহমেদ (২২) এর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য মো. সামাদ গাজী অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন বাল্যবিবাহের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। একাধিক বাল্যবিবাহ বন্ধ করে দিলেও কমছে না বাল্যবিবাহ এজন্য পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজের কাছে বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর