Milk Powder vs Normal Milk: ভারতে বেশিরভাগ মানুষই দিনের শুরু করেন চা অথবা কফি পান করে ৷ বেশিরভাগ মানুষই বাড়িতে আসল দুধ দিয়ে চা প্রস্তুত করে পান করেন ৷ অনেকের স্বভাব আছে পাউডার দুধের ব্যবহার করতে থাকেন ৷ তবে এর ফলে যে যে সমস্যা হতে পারে সেই বিষয়ে অনেকেই জানেন না ৷ চা বা কফি প্রস্তুতে গুঁড়ো দুধ ব্যবহার করলে সেটি স্বাস্থ্যের পক্ষে খারাপ ৷ এতে ওজন বাড়ার প্রবণতা দেখা যেতে পারে যদি বেশি সময় ধরে এমন টলতে থাকে ৷
আরও পড়ুন: Recipe: তেল ছাড়াই সুস্বাদু খাবার! এই গরমে বাচ্চাকে বানিয়ে দিন ক্রিম চিকেন, রেসিপি রইল
তবে এর ভাল দিক বা মন্দ দিক জানতে গেলে সবার আগে জানতে হবে এই পাউডার মিল্ক আসলে কী? আসলে এই দুধে ৮৭ শতাংশেরও বেশি জল, ৩.৯ শতাংশ মিল্ক ফ্যাট, ৮.৮ শতাংশ প্রোটিন দুধ, খনিজ থাকে ৷ এই কাঁচা দুধকে তখনই ভেপোরাইজ করা হয় ততক্ষণ যতক্ষণ না থকথকে বা গাঢ়র পদার্থ বাদ দিয়ে আর্দ্রতার পরিমাণ কম না করা হয় ৷ আসলে এই মিল্ক পাউডার ভেপোরাইজ মিল্ক বলা হয় ৷ যা এরপরে আরও গাঢ় ও প্রসেসড করা হয় ৷ গুঁড়ো দুধের চা বা কফি প্রস্তুত করে সেটি পান করলে এর অনেক সাইড এফেক্ট হতে পারে ৷
মনে করা হয় এটি আটারিতে জমা হতে থাকে ৷ রক্তপ্রবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ৷ রক্তপ্রবাহে ক্ষতি করতে পারে ৷ কেননা শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে ৷ ডায়বেটিসের রোগীদের জন্য অত্যন্ত খারাপ এই পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ ৷ কেননা এই মিল্ক পাউডারে প্রথম থেকেই চিনির পরিমাণ বেশি থেকে থাকে ৷
যাঁরা খাদ্য নিয়ন্ত্রণ করে গ্রহণ করেন অর্থাৎ ডায়েট কন্ট্রোল করেন তাঁদের একটি বিষয়ে খেয়াল রাখা দরকার ৷ এই দুধ নিয়মিত পান করলে বাড়তে পারে ওজন ৷ পাউডার দুধে অন্য দুধের তুলনায় ক্যালশিয়াম কম থাকে ৷ তাজা দুধে ফসফরাস সেলনিয়ামের মাত্রা মিল্ক পাউডারের তুলনায় বেশি হয়ে থাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle