শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

পাকিস্তানকে ক্ষমা করার দাবি বিএনপি’র অন্তর্গত — তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
পাকিস্তানকে ক্ষমা করার দাবি বিএনপি’র অন্তর্গত — তথ্যমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পাকিস্তানকে ক্ষমা করে দিতে ডা. জাফরুল্লাহ যে দাবি তুলেছেন, তা আসলে বিএনপি’র অন্তর্গত বক্তব্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জাফরুল্লাহ পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। এ বক্তব্য শুধু জাফরুল্লাহ সাহেবের নয়, পুরো বিএনপি’র অন্তর্গত বক্তব্য। তারা যে এখনো পাকিস্তানকে ভুলতে পারছে না, এটি তারই বহিঃপ্রকাশ।

ওই বক্তব্যের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ওপর ১৯৭১ সালে যে অন্যায় এবং মানবতাবিরোধী অপরাধ পাকিস্তান করেছে, সেজন্য বাংলাদেশের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।

এদিকে, বরেণ্য অভিনেত্রী কবরী আজীবন বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে শেখ হাসিনার পাশে ছিলেন উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ড. হাছান।

তিনি বলেন, জাতির পিতার হাত ধরে ১৯৫৭ সালে এফডিসি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরুর কয়েক বছর পরেই সারাহ বেগম কবরীর আবির্ভাব। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি যেভাবে চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, সুচিত্রা সেনের পর আরেকজন সুচিত্রা সেন আসেনি। কবরীর মতো আর একজন শিল্পী কখন আসবে, তা বলা মুশকিল।

নিজস্ব সংস্কৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, বিজাতীয় সংস্কৃতিতে গা না ভাসিয়ে, নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার বক্তৃতায় সারাহ বেগম কবরীকে কিংবদন্তী অভিনেত্রী হিসেবে বর্ণনা করে বলেন, কবরী তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্য দিয়ে বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চির ভাস্বর থাকবেন। তিনি এ সময় তার আত্মার শান্তি কামনা করেন।

সারাবাংলা/জেআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর