শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘পাকিস্তানি প্রেসক্রিপশনে জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২০৩ সময় দেখুন
‘পাকিস্তানি প্রেসক্রিপশনে জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা’


ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

জামালপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, পাকিস্তানের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেই জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য শুধু একজন মানুষকে হত্যা করা নয় বরং বাংলার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জি এস এম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

দ্বিতীয় অধিবেশনে চতুর্থবারের মত সভাপতি পদে বাবু জীবন কৃষ্ণ সাহা এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় ওবায়দুর রহমান বেলালের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর