বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৫ ১২:৩৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৪:২০

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কর্তা বাড়ানো হয়েছে।

বুধবার (৭ মে) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।’

কাশ্মীরের পেহেলগামে হামলা পর ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ভারতের হামলার নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, ‘জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা (হামলা) শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।’

এদিকে ভারত-পাকিস্তানের পালটাপালটি এসব হামলার পর উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার স্থানীয়দের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মিরে স্কুল-কলেজ।

সারাবাংলা/ইআ

জরুরি অবস্থা জারি
পাকিস্তানে ভারতের হামলা
পাঞ্জাব
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর