বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানের পাঞ্জাবে সেনা মোতায়েন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
পাকিস্তানের পাঞ্জাবে সেনা মোতায়েন


আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খানের গ্রেফতার পরবর্তী টালমাটাল অবস্থায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক সরকারকে সহায়তার জন্য সেনা মোতায়েনের আবেদন অনুমোদন করেছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে সেনাবাহিনীকে ডাকা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাঞ্জাব সরকার জানিয়েছে, সেনাবাহিনীর ১০টি কোম্পানি পাঞ্জাবে থাকবে। তাদের প্রাথমিকভাবে লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি এবং মুলতানে মোতায়েন করা হবে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ায়ও স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে তলব করা হয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণায় বলা হয়েছে, সেনা সংখ্যা ও মোতায়েনের তারিখ ও স্থান প্রাদেশিক সরকার ও সেনা সদরদফতর পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। উভয় পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তীতে সেনা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করবে।

মঙ্গলবার (৯ মে) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেফতার করে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এর পর থেকেই দেশজুড়ে পিটিআই কর্মী-সমর্থকরা বিক্ষোভ শুরু করে। এতে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর