বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে আত্মঘাতী হামলায় আইএস জড়িত: পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২২ সময় দেখুন
পাকিস্তানে আত্মঘাতী হামলায় আইএস জড়িত: পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলার প্রাথমিক তদন্তে জঙ্গিগোষ্ঠী দায়েশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় নাম দায়েশ।

পুলিশ বিভাগের তরফ থেকে বলা হয়েছে, আমরা এখনও তদন্ত করছি। বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ত্রাসী হামলার সঙ্গে দায়েশ জড়িত।

সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার ছোট শহর খারে জামিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর কর্মী সম্মেলন বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং খাইবার পাখতুনখোয়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

আত্মঘাতী হামলার শিকার দলটি প্রধানমন্ত্রী শেহবাজের জোট সরকারের অন্যতম মিত্র। আগামী নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি। দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপক বেড়েছে। দায়েশ, টিটিপি ও অন্যান্য কয়েকটি সন্ত্রাসী সংগঠনের জন্য পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলো আবারও অভয়ারণ্য হয়ে উঠেছে। বিশেষ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর টিটিপির কার্যক্রম বেড়েছে।

স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) প্রকাশিত একটি পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের প্রথমার্ধে দেশে সন্ত্রাসী কার্যক্রম ৭৯ শতাংশ বেড়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর