বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে ইমরান খানের শরিক দল বিরোধী জোটে যোগ দিয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২৫ সময় দেখুন
পাকিস্তানে ইমরান খানের শরিক দল বিরোধী জোটে যোগ দিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জোট ছেড়েছে। বুধবার (৩০ মার্চ) মুত্তাহিদা ক্বওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এক সংবাদসম্মেলনে দলটি জানিয়েছে, ক্ষমতাসীন জোট ছেড়ে বিরোধী জোটে যোগ দিয়েছে তারা। পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবেও ভোট দেবেন দলটির সদস্যরা। এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য অনাস্থা ভোটে ইমরান খানের পতন অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

বুধবার ইসলামাবাদে এক সংবাদসম্মেলনে এমকিউএম-পি’র আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বিরোধী জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেন।

সংবাদসম্মেলনে তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে একজোট হয়েছি। এটি এমন একটি পরীক্ষা যাতে পাকিস্তানের জাতীয় নেতৃত্বকে কৃতকার্য হতে হবে। তিনি বলেন, আজ সাধারণ মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। আমি আশা করি এবার আমরা এমন একটি গণতন্ত্রের জন্য কাজ করতে পারি—যার প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

এমকিউএম-পি ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক। গত ৮ মার্চ জাতীয় পরিষদে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করার পর থেকে এতদিন দলটি নিরপেক্ষ অবস্থানে ছিল। তবে বুধবার দলটি পক্ষ বেছে নেওয়ায় আগামী ৩-৪ এপ্রিল অনাস্থা ভোটে বিরোধীরা বড় জয় পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বুধবার মকবুলের ঘোষণার পর জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ বলেছেন, আজ পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ বিরোধী দলগুলো একত্রিত হয়েছে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর