শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

পাকিস্তানে ট্রাক খালে পড়ে ১৪ যাত্রী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ সময় দেখুন
পাকিস্তানে ট্রাক খালে পড়ে ১৪ যাত্রী নিহত


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সারগোধার কোট মোমিন এলাকায় গালাপুর বাংললা খালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

ফয়সালাবাদ থেকে একটি মাজদা মিনি-ট্রাক ২৩ জন যাত্রী নিয়ে ইসলামাবাদে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়।

পুলিশ সূত্র জানায়, কুয়াশার কারণে সারগোধা মোটরওয়ে বন্ধ থাকায় চালক বিকল্প সড়ক বেছে নেন। নিহত সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে সাতজন যাত্রী প্রাণ হারান। বাকি আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খালটি সে সময় শুকনো থাকলেও, ওপর থেকে পড়ে যাওয়ার তীব্র আঘাতে যাত্রীদের মারাত্মক ক্ষতি হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom