রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬২


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘোটকি জেলার দারকি শহরের কাছে দুইটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু বেড়ে ৬২ তে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলের হুঁশিয়ার করেছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে ওই দুর্ঘটনা ঘটে।

করাচি থেকে সারগোদাগামী মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ডাউনট্রাকে চলে যাওয়ার পর রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

এদিকে, দুর্ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে রেলওয়ের কর্মী এবং প্যারামিলিটারি বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এমন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মরদেহ পরিবহণ ছাড়া এখন আর কোনো সহযোগিতা করার সুযোগ নেই। রাস্তা ভাঙা থাকার কারণে মৃতদেহ ট্রাকটরে পরিবহণ করতে হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর