বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২৫


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।

বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বেলুচ এক বিবৃতিতে নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনাস্থলে থাকা সাংঘর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়েজ মোহাম্মদ মারি নিহতের সংখ্যা কমপক্ষে ২০ বলে জানিয়েছেন।

তিনি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেন, ‘২০টি মৃতদেহ ও ৫০ জন আহতকে সরহরি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।’

ডননিউজ টিভি জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনাস্থল করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর